মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছর

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১৫:০৪
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছর


মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।


সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


প্রজ্ঞাপন অনুযায়ী, আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।


এর আগে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি নাসিমুল গনিকে দেশের ২৬তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।


নাসিমুল গনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য