মেলান্দহ ফাউন্ডেশনের ২ বছর পূর্তি উদযাপন

দে
শাহ আলী বাচ্চু
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৮
মেলান্দহ ফাউন্ডেশনের ২ বছর পূর্তি উদযাপন

জামালপুরের মেলান্দহে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেলান্দহ ফাউন্ডেশন’-এর দুই বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের তৃতীয় তলায় সংগঠনটির কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।


মেলান্দহ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হামিদুল হক বিএবিএড, ১৯৭১ সালের গেরিলা মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মোরশেদুল আলম, সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহান, সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য খলিলুর রহমান এবং মেলান্দহ মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার শাকিল খান।


বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিপদে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে। ফাউন্ডেশনের সামাজিক কাজ এগিয়ে নিতে এবং চলমান কার্যক্রমকে গতিশীল করতে সবার সম্মিলিত সহযোগিতা দরকার।


উল্লেখ্য, ২০২৪ সালে মেলান্দহ ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি অসহায়দের সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করছে। মেলান্দহের বাসিন্দা, ব্রিটিশ নৌবাহিনীতে কর্মরত বাংলাদেশি নাগরিক, রিপোর্টার্স ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা ও আন্তর্জাতিক স্কাউট লিডার মো. মেহেদী হাসান এটি প্রতিষ্ঠা করেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য