কুড়িগ্রামে বিএনপির সাংগঠনিক ভিত্তি সুসংগঠিত করতে এমপি সুরাইয়া জেরিন রনি'র আহ্বান

দে
আসলাম উদ্দিন আহম্মেদ
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১২:২৭
কুড়িগ্রামে বিএনপির সাংগঠনিক ভিত্তি সুসংগঠিত করতে এমপি সুরাইয়া জেরিন রনি'র আহ্বান


​বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ আগষ্ট রোববার বিকেলে জেলা শহরের স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি।

​উক্ত সভায় কুড়িগ্রাম জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ উলিপুর, চিলমারী, রৌমারী এবং চর রাজিবপুর উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভায় দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।#



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য