কুবি উপ-উপাচার্যের বাবার মৃত্যুতে ইউট্যাবের শোকবার্তা

দে
মোহাম্মদ ইব্রাহিম
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ১৫:১১
কুবি উপ-উপাচার্যের বাবার মৃত্যুতে ইউট্যাবের শোকবার্তা

‎

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের বাবা মোহাম্মদ হিরণ মিয়া সরকারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। 

‎

‎​শুক্রবার (৯ অক্টোবর) ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোঃ শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন স্বাক্ষরিত এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।  

‎

শোকবার্তায় বলা হয়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেন জনাব মোহাম্মদ হিরন মিয়া সরকার। 

‎

‎​মরহুমের মৃত্যুতে ইউট্যাব কুবি শাখা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। একই সাথে সংগঠনটির নেতৃবৃন্দ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।  

‎

অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন ‎বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের পিতা গতকাল সকাল ১১ টায় বার্দ্ধক্য জনিত কারণে ঢাকায় উনার নিজ বাসায় ইন্তেকাল করেছেন‎। ‎আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে বেহেস্তের সর্বোচ্চ মাকাম ধারণ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি।'

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য