কটিয়াদীতে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দে
মোঃ সাইফুল ইসলাম
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৬
কটিয়াদীতে বিএনপি'র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


কিশোরগঞ্জের কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিতভাবে সন্ত্রাস, নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর (রবিবার) বিকাল ৫ টায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে স্থানীয় স্মৃতিসৌধ মাঠে গিয়ে শেষ হয়।


বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ০২ (কটিয়াদী -পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ জালাল উদ্দিন, এসময় আরো উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপি'র সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফ রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপি সহসভাপতি মিজানুর রহমান স্বপন, আতিকুর রহমান, জসীমউদ্দিন মেনু,শফিকুল ইসলাম বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ জাহিদুল, শফিকুল ইসলাম ফুলু,মাহফুজুর রহমান মিঠু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি শাহজাহান সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম সেতু, ছাত্রদলের সভাপতি তাসরিফুল হাসিবসহ আরো স্হানীয় নেতৃবৃন্দ।



এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপি জনগণের মেন্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ যতই তালবাহানা করুক জনগণ তাদেরকে প্রতিহত করবে। আরেকটি দল সবকিছু বুঝে শুনেও তেল জ্বালিয়ে গাড়িবহন নিয়ে রোডমার্চ করে। তারা সংসদে এক কথা বলে বাহিরে আরেক কথা বলে। এ সময় তিনি বিএনপি নেতৃবৃন্দকে জনগণকে সাথে নিয়ে সতর্ক থাকার আহবান জানান। তিনি বলেন দেশের উন্নয়ন তো কেবল শুরু হয়েছে আগামীতে আরো বিশাল আকারে উন্নয়ন দেখতে পাবেন আপনারা সরকারকে সহযোগিতা করুন। 


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য