কিশোরগঞ্জে ২দিনের অনাহারী দুর্গাচরণের মুখে অন্ন তুলে দিলেন মানবতার ফেরিওয়ালা এবি মালেক !

দে
আনোয়ার হোসেন
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১৫:৫৫
কিশোরগঞ্জে ২দিনের অনাহারী দুর্গাচরণের মুখে অন্ন তুলে দিলেন মানবতার ফেরিওয়ালা এবি মালেক !

নীলফামারীর কিশোরগঞ্জে বড়ভিটা ইউনিয়নের আবদারিয়া পাড়ায় টানা ২দিন অনাহারে কাটানো সেই অসহায় দুর্গাচরণের পাশে দাঁড়িয়েছেন উপজেলার মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত যুবক এবি মালেক।


তার দুরবস্থার খবর ইতিপূর্বে দৈনিক দেশের কথা অনলাইনপোর্টালে জানতে পেরে তিনি শুক্রবার বিকেলে দ্রুত খাদ্যসামগ্রী নিয়ে দুর্গাচরণের বাড়িতে পৌঁছে যান এবং তার হাতে চাল,ডাল,আলু,তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন।


খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত দুর্গাচরণ কৃতজ্ঞতা প্রকাশ করে তার প্রতি আর্শিবাদ করেন।স্থানীয় বাসিন্দা ছাদেকুল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে অভাব-অনটন ও ক্ষুধার সঙ্গে নীরবে লড়াই করা নিঃসঙ্গ দুর্গাচরণ জরাজীর্ণ এক বিধ্বস্ত ঘরে চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। এবি মালেকের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানাই।এবি মালেক বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।


যতদিন সম্ভব, মানবসেবামূলক কাজ অব্যাহত রাখব। তিনি আরো বলেন,একজন ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো কোনো দয়া নয়,এটি মানবিক দায়িত্ব।সামর্থ্য অনুযায়ী যদি সবাই একজন অসহায় মানুষের পাশে দাঁড়ায়,তবে সমাজে কেউ অনাহারে থাকবে না।বিশেষ করে মানুষের প্রতি মানুষের ভালোবাসা,সহমর্মিতা ও সহযোগিতার মানসিকতাই একটি সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি। তাই আসুন, আমরা সবাই মানবিক হই এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য