জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৫৪ জনকে ছেড়ে দিল পুলিশ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩
জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের মধ্যে ২৫৪ জনকে ছেড়ে দিল পুলিশ



রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৪ জনের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।


রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।


তিনি বলেন, আটক ২৭৮ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ২৫৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট ২৪ জনের বিষয়ে তদন্ত চলমান থাকায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।


পুলিশ কর্মকর্তারা জানান, জাসদের নেতাদের কাছ থেকে দলীয় নেতাকর্মীদের তালিকা সংগ্রহ করা হয়েছে। ওই তালিকা ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর ২৫৪ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ব্যক্তিদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। যাচাই শেষে তাঁদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে ২৭৮ জনকে আটক করে পুলিশ।


ঘটনার পর রবিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য