জামালপুরে জলবায়ু বিচার ও জ্বালানি রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

দে
শাহ আলী বাচ্চু
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৮
জামালপুরে জলবায়ু বিচার ও জ্বালানি রূপান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত


আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং COP31-এর প্রাক্কালে জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত, ন্যায্য ও অর্থায়নকৃত জ্বালানি রূপান্তরের দাবিতে জামালপুরে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 


বৈশ্বিক কর্মসূচি ‘Global Week of Action’-এর অংশ হিসেবে জামালপুরের পিটিআই গেইটের সামনে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’জামালপুর জেলা শাখা ও ও সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​মানববন্ধনে বক্তারা জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ ও অর্থায়ন অনতিবিলম্বে বন্ধ করা, উন্নত দেশগুলো কর্তৃক ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং সাধারণ জনগণের স্বার্থে দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তর বাস্তবায়নের জোরালো দাবি জানান।

​‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে)-এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ মাহবুবুর রহমান মহব্বত।

​কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ আমির উদ্দিন। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন:

​ শাহ আলী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক, ধরা, জামালপুর জেলা শাখা ।

​ জাহাঙ্গীর সেলিম, পরিবেশ ও মানবাধিকার কর্মী ।

​ মোঃ সাজ্জাদ হোসেন, অধ্যাপক ও বিশিষ্ট তাত্ত্বিক।

​উক্ত মানববন্ধনে আরও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন:

​ডাঃ শফিকুল ইসলাম আজাদ খান, সাংবাদিক ও মানবাধিকার কর্মী

​এমদাদ মিলন, গণমাধ্যম ব্যক্তিত্ব

​বিবি হাওয়া, সভানেত্রী, মহিলা কৃষি সমিতি

​তরুণ ধরা, জামালপুর-এর সদস্য ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ

​সমাবেশে পরিবেশকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ একাত্বতা প্রকাশ করে পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য