জামালপুরে মধ্যরাতে জেলা যুবলীগের ব্যানারে মশাল মিছিল বের হয়েছে।
শুক্রবার আনুমানিক রাত ১টার দিকে শহরের ফৌজদারী মোড় এলাকায় বাইপাস সড়কে মিছিলটি বের হয়।
ঐ এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ থেকে ৩০ জনের যুবলীগের কর্মীরা মশাল হাতে মিছিলে অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। মিছিলকারীদের স্লোগানের মধ্যে ছিল "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘নিখিল ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘নিখিল ভাইয়ের কিছু হলে বাংলাদেশে আগুন জ্বলবে’ এবং ‘অবৈধ রায়, মানি না, মানবো না’।
মিছিলকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘অবৈধ কাঙারু কোর্টে ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’। ব্যানারের নিচে আয়োজক হিসেবে উল্লেখ করা হয়ছে ‘জামালপুর জেলা যুবলীগ’।
মিছিলে অংশ নেওয়া যুবলীগের কর্মীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মিছিলের নেতৃত্বে কারা ছিলেন, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দেশের বিভিন্ন স্থানে নানা ঘটনা ঘটেছে। জামালপুরেও বিভিন্ন সময়ে যুবলীগের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।
শুক্রবার রাতের মিছিলটি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে মিশিয়ে অংশগ্রহণকারীরা আগেই চলে যায় । এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া এবং মিছিলে অংশ গ্ৰহনকারীদের চিহ্নি করে আইনের আওতায় আনা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।