ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি হিসেবে অধ্যাপক ড. মো. আতিকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা অধ্যাপক ড. মো. গোলাম মহিউদ্দিনের মেয়াদ গত ৬ অক্টোবর শেষ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিভাগের পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. আতিকুর রহমানকে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সংবিধির বিধান অনুযায়ী ৭ অক্টোবর ২০২৬ তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, দীর্ঘদিন বিভাগের সভাপতির দায়িত্ব পালন করায় বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মো. গোলাম মহিউদ্দিনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।