হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৬:২১
হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।


বুধবার (১৯ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ এ রিট আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী নিজেই।


১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের মধ্যে সবচেয়ে কম বয়সী সংসদ সদস্য হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ। হলফনামার তথ্য অনুযায়ী, তিনি নির্বাচনে অংশ নেওয়া সবচেয়ে কম বয়সী প্রার্থীও ছিলেন।


২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে পরিচিতি পান হান্নান মাসউদ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।


আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের সংকটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি জাতীয় নাগরিক কমিটিতে যোগ দেন।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য