‘গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে?’— প্রশ্ন জামায়াত আমিরের

‘গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে?’— প্রশ্ন জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল রাষ্ট্রীয় সংস্কার। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, জনগণ যদি গণভোটের চারটি প্রশ্ন বুঝতে না পারে, তাহলে ৩১ দফা কীভাবে বুঝল?

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনো অন্যায় করা উচিত নয়। তিনি বলেন, ‘জীবন দিতে হলেও চব্বিশের অর্জন হারিয়ে যেতে দেব না।’

তিনি আরও বলেন, সবাই ২০২৪ সালের পরিবর্তনের কথা স্বীকার করলেও অনেকেই অতীত নিয়েই পড়ে আছেন। তার ভাষ্য, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তন না হলে বর্তমান রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হতো না। তাই অতীতের বিতর্কে না থেকে দেশের ভবিষ্যৎ ও সংস্কার বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবিধান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গণভোটের রায়ের পক্ষে লড়াই অব্যাহত থাকবে। তিনি দাবি করেন, সংসদের মাধ্যমে সমাধান সম্ভব না হলে জনগণ রাজপথে তাদের অবস্থান তুলে ধরবে।

ভারত প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামীকে ভারত পছন্দ করে না এবং বিভিন্ন সময় তাদের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছে। তবে এ ধরনের অবস্থানকে দল গুরুত্ব দেয় না বলেও রহণের সুযোগ দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য