দলিলপ্রতি ৫ হাজার টাকা সম্মানীসহ ৭ দফা দাবিতে জামালপুরে সমাবেশ

দে
শাহ আলী বাচ্চু
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩
দলিলপ্রতি ৫ হাজার টাকা সম্মানীসহ ৭ দফা দাবিতে জামালপুরে সমাবেশ

জামালপুরে দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানী ভাতা ৫০০০ টাকা বাস্তবায়ন করা সহ ৭ দফা দাবিতে জামালপুরে সমাবেশ করেছে দলিল সমিতির নেতৃবৃন্দ। 

শনিবার (১৯ সেপ্টেম্বর )সকালে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় দলিল লেখক সমিতির যুগ্মমহাসচিব আরজু আকন্দ, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, সহসভাপতি ফজলুল হক, ফারুক হোসেন তালুকদার, সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মওদুদ আহমেদ মধু, সাধারণ সম্পাদক মোহন আকন্দসহ আরো অনেকে।


এ সময় বক্তারা, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেহ দলিল মুসাবিদা করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি, থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনবিজ্ঞদের দলিল লেখক লাইসেন্সের প্রদান থেকে বিরত থাকা সহদলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতির জোর দাবি জানান বক্তারা।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য