সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ঐতিহ্যবাহী বাদশাগঞ্জ দলিল লেখক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে। গত ১২ জুলাই ২০২৬ তারিখে বাদশাগঞ্জে অনুষ্ঠিত সমিতির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত সিদ্ধান্ত ও ঐকমত্যের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
সভায় সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত অধিকার ও স্বার্থ সংরক্ষণ, দলিল লেখকদের মর্যাদা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করা এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সেলবরষ ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য মোঃ ওহিদুল ইসলাম সভাপতি সাধারণ সম্পাদক দীন ইসলাম ,কোষাধ্যক্ষ বাবু সঞ্জীব চক্রবর্তী নির্বাচিত হন।
নবগঠিত কার্যনির্বাহী কমিট
উপদেষ্টা: ১. তফাজ্জল হোসেন প্রধান ২. আব্দুস ছোবহান ৩. কাজী কুতুব উদ্দিন ৪. আব্দুল কুদ্দুস খন্দকার ৫. গাজীউর রহমান
সভাপতি: ওয়াহিদুল ইসলাম
সহ-সভাপতি: ১. খায়রুল বশর জাসমিন ২. আবু তাহের ৩. নুরুল হুদা ৪. সৈয়দ আবু সাঈদ ৫. হারুনুর রশিদ খন্দকার
সাধারণ সম্পাদক: দীন ইসলাম
সহ-সম্পাদক: ১. সাজল মিয়া ২. লুৎফুর রহমান ৩. দেলোয়ার হোসেন ৪. শাহিন চৌধুরী
কোষাধ্যক্ষ বাবু সঞ্জীব চক্রবর্তী
সহকারী কোষাধ্যক্ষ: আব্দুল হান্নান তালুকদার
সাংগঠনিক সম্পাদক: শাহ ইয়াহিয়া
দপ্তর সম্পাদক: মাসুদ তালুকদার
প্রচার সম্পাদক: ইসতিয়ার হোসেন
আইন বিষয়ক সম্পাদক: মো: রফিকুল ইসলাম
সম্মানিত সদস্য: জুলফিকার আলী ভুট্টো,
আশিকে রব্বানী তালুকদার, মো: করম আলী
সভায় উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটির প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং আশা ব্যক্ত করেন যে, নতুন নেতৃত্বের মাধ্যমে বাদশাগঞ্জ দলিল লেখক সমিতি আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত হবে। একই সঙ্গে দলিল লেখকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা, সেবার মান উন্নয়ন এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তারা প্রত্যাশা করেন।
নবনির্বাচিত সভাপতি মোঃ ওহিদুল ইসলাম বলেন, সমিতির সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্য, সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের উন্নয়নে কাজ করব। সদস্যদের ন্যায্য অধিকার রক্ষা এবং দলিল লেখকদের মর্যাদা বৃদ্ধিই হবে আমাদের প্রধান লক্ষ্য।
সাধারণ সম্পাদক দীন ইসলাম বলেন, সমিতির সার্বিক উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সেবার মানোন্নয়নে আমরা সম্মিলিতভাবে কাজ করব। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি শক্তিশালী ও আদর্শ সংগঠন গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।
সভা শেষে উপস্থিত সকল সদস্য নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের সফলতা কামনা করেন। পরিশেষে সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি ও সকল সদস্যের কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।