প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ‘সবুজ বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুলের নির্দেশনায় সুনামগঞ্জের ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী কামাল।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র তালুকদার, সহকারী প্রধান শিক্ষক এনায়েত রহমান কিরণ, সহকারী শিক্ষক শওকত হায়দার তালুকদার, মো. বালক সাহা, শিক্ষিকা রুপালী বেগম ও সাদিয়া জেসমিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, কৃষকদলের সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবির, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিশর আহমেদ, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম প্রিন্স, সদস্য সোহেল আহমেদ ও হুমায়ূন আহমেদ মারুফ, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব কাঞ্চন আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা আরিফ হোসেন ও মনজুরুল হকসহ বিদ্যালয়ের কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে এ ধরনের কর্মসূচি শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে