বিকেল সাড়ে ৩ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বগাবাড়ি এলাকায় এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা। এসময় হামলাকারীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে শ্রমিক ও শ্রমিকনেতারা বলেন, গতকাল পোশাক শ্রমিক শাজাহানকে তুলে নিয়ে তার ওপর নির্যাতন চালানো হয়। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তার ওপর নির্যাতন করা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মো. ইসরাফিল হোসেনকে সমর্থন করায় তার ওপর হামলা চালানো হয়েছে। দ্রুত হামলাকারীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি করেন তারা। তাছাড়া কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন শ্রমিক নেতারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলার সভাপতি মিজানুর রহমান মিজান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের আশুলিয়া সভাপতি মনসুর আলীসহ অনেকে।