চাকরির বাজার ও শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৯:২৪
চাকরির বাজার ও শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী

শিক্ষাব্যবস্থার সঙ্গে চাকরির বাজারের সমন্বয় করে পুরো শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


শুক্রবার (২১ আগস্ট) সাভারের ব্র্যাক সিডিএম সেন্টারে উচ্চশিক্ষা নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।


অর্থমন্ত্রী বলেন, চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। এ লক্ষ্যে শিক্ষা খাতে প্রয়োজনীয় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি জানান, চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ ধরে সরকার কাজ করছে। অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা খাতেও জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।


বিশ্ববিদ্যালয়ের রেটিংয়ের ক্ষেত্রে শুধু গবেষণার বিষয়টি বিবেচনা করলেই হবে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে এবং কোথায় অর্থ ব্যয় করছে, সেটিও গুরুত্বপূর্ণ।


বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম ও অর্থ ব্যয়ের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরতে পারলে রেটিং বাড়াতে তা সহায়ক হবে বলে জানান তিনি।


এ সময় দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য