আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে কোনো বাধা এলেও কর্মসূচি সফল করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় দলটির কার্যালয়ে লংমার্চ উপলক্ষে সমন্বয় সভা শেষে নেতারা এ কথা জানান।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করে বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জনভোগান্তি নিরসন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বর থেকে লংমার্চ শুরু হবে। জনগণের ভোগান্তি কমাতে গাড়িবহর একটি লাইনে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে।
এনসিপি নেতারা জানান, কর্মসূচিতে কোনো ধরনের বাধা এলেও নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে তারা পিছপা হবেন না।