আত্রাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পরিবেশ সুরক্ষায় বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

দে
রুহুল আমিন
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:১২
আত্রাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পরিবেশ সুরক্ষায় বিভিন্ন মসজিদে ফলদ বৃক্ষের চারা বিতরণ

নওগাঁর আত্রাইয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণকে সবুজায়নের লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা প্রশাসন ও আত্রাই উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।


​আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আত্রাই উপজেলার সকল মসজিদের প্রতিনিধির মাঝে বিভিন্ন বনজ ও ফলদ বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণের


কোনো বিকল্প নেই। প্রতিটি মসজিদের আঙিনায় ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হলে তা পরিবেশের পাশাপাশি স্থানীয় মানুষের জন্য সুফল বয়ে আনবে। একই সাথে গাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মসজিদ কমিটি ও স্থানীয়দের যত্নশীল হওয়ার তাগিদ দেন তিনি।


​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন মসজিদের প্রতিনিধিগণ।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য