৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:১৪
৭ শর্ত পূরণ না হলে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা


বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত।


তবে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না করলে শিক্ষকরা বদলির জন্য আবেদন করতে পারবেন না। আবেদন শুরুর পর নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলে বদলির শর্ত ও নির্দেশনা দেখা যাচ্ছে।


শিক্ষকদের আবেদন করার আগে নিজেদের তথ্য, চাকরির মেয়াদ ও বদলির যোগ্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


বদলির আবেদনের সাত শর্ত হলো—


**১. সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে আবেদন**


একজন শিক্ষক সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।


**২. নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদনের শর্ত**


নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করতে হলে নিজ জেলায় তিনটি বা তার বেশি প্রতিষ্ঠানে পদ শূন্য থাকলে বিভাগীয় বদলির জন্য আবেদন করা যাবে না।


**৩. নিজ জেলা বা নিজ জেলা ও নিজ বিভাগ**


‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে বর্তমান কর্মস্থল ও নিজ জেলা একই হওয়া যাবে না।


**৪. স্পাউসের কর্মস্থল**


‘স্পাউসের কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল একই জেলায় হওয়া যাবে না।


**৫. স্পাউসের নিজ জেলা**


‘স্পাউসের নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদন করতে হলে বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর নিজ জেলা একই হওয়া যাবে না।


**৬. চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর**


বদলির আবেদন করতে হলে বর্তমান কর্মস্থলে চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। দুই বছর পূর্ণ না হলে কোনো শিক্ষক বদলির আবেদন করতে পারবেন না।


**৭. বদলিযোগ্য হতে হবে**


যেসব শিক্ষক নীতিমালা অনুযায়ী বদলিযোগ্য নন, তারা বদলির জন্য আবেদন করার সুযোগ পাবেন না।


এসব শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করা যাবে না। তাই আবেদন করার আগে শিক্ষকদের চাকরির মেয়াদ, বর্তমান কর্মস্থল, নিজ জেলা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য