৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, সাধারণ বিসিএস কবে

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫
৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, সাধারণ বিসিএস কবে


পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এ বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার এবং ডেন্টাল সার্জন পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।


পিএসসি সূত্রে জানা গেছে, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের সংকট মোকাবিলায় বিশেষ বিসিএসের মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় চাহিদা ও নির্দেশনা পাওয়ার পর নিয়োগের কার্যক্রম শুরু করে পিএসসি।


পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন, প্রয়োজনীয় চিঠি পাওয়ার পর কমিশন দ্রুত দাপ্তরিক কার্যক্রম ও বোর্ড সভার পর্যালোচনা শেষ করে। সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রস্তুতের আগেই বিশেষ বিসিএসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় এটি ৫১তম বিসিএস হিসেবে প্রকাশ করা হয়েছে।


কোন পদে কত নিয়োগ


৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসক ক্যাডার পদে নিয়োগ পাবেন। এর মধ্যে ৪ হাজার ৭০০ জনকে সহকারী সার্জন বা মেডিক্যাল অফিসার এবং ৩০০ জনকে ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে।


সরকারি স্বাস্থ্যসেবায় জনবল বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে এ নিয়োগ দেওয়া হচ্ছে।


পরীক্ষা হবে যেভাবে


পিএসসি সূত্রের তথ্য অনুযায়ী, চিকিৎসকদের এই বিশেষ বিসিএসে সাধারণ বিসিএসের মতো দীর্ঘ লিখিত পরীক্ষার প্রক্রিয়া থাকছে না।


প্রার্থী বাছাইয়ে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। দ্রুত নিয়োগ কার্যক্রম শেষ করার লক্ষ্যেই বিশেষ বিসিএসের পরীক্ষাপদ্ধতি এভাবে সাজানো হয়েছে।


চূড়ান্তভাবে নির্বাচিত চিকিৎসকদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়নের পরিকল্পনা রয়েছে।


৫২তম সাধারণ বিসিএস কবে


৫১তম বিসিএস বিশেষ হওয়ায় সাধারণ ক্যাডারে চাকরিপ্রত্যাশীদের নজর এখন ৫২তম বিসিএসের দিকে।


পিএসসির পূর্বঘোষিত বিসিএস ক্যালেন্ডার বা রোডম্যাপ অনুযায়ী,


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য