১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:৫১
১০ আগস্ট প্রকাশ হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. আব্দুল খালেক।


তিনি জানান, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য আগামী ১০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে।


মাউশি সূত্রে জানা গেছে, ওই দিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।


চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়। এতে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য