1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় বিশ্বকাপ প্রদর্শনের প্রস্তাব কুবি ছাত্রদলের ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে টেকসই উৎপাদন পদ্ধতির আহ্বান প্রধানমন্ত্রীর সরকারের ১০০ দিনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন রুমিন ফারহানা কিশোরগঞ্জে ভিক্ষুককে ব্যবসা প্রতিষ্ঠান ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ   ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী দেওয়ানগঞ্জের সীমান্তে  অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সাথে  স্থানীয় বাসিন্দারাও সীমান্তের পাহারায় পররাষ্ট্রনীতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে গুরুত্ব দিচ্ছে সরকার: শামা ওবায়েদ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৯২ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই

প্রায় সব ধরনের অপরাধ কমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ৮ জুন, ২০২৬

দেশে চলতি বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের বছরের তুলনায় উন্নত হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ২০২৫ সালের একই সময়ের তুলনায় প্রায় সব ধরনের অপরাধ কমেছে।

সোমবার (৮ জুন) সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকর করতে “বুস্ট আপ” কর্মসূচি নেওয়ার কথাও জানান।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় দায়িত্বশীল ভূমিকা রাখায় ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। একইসঙ্গে কয়েকজনকে বিশেষ ব্যাজ প্রদান করা হয়।

তিনি জানান, তিনটি আলোচিত ঘটনায় দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তার, দৌলতদিয়ায় নৌ দুর্ঘটনায় প্রাণ রক্ষায় নৌ পুলিশের ভূমিকা এবং মুন্সীগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে অবদান রাখা পুলিশ সদস্যরা।

প্রত্যেক পুরস্কারপ্রাপ্ত সদস্যকে ২০ হাজার টাকা করে আর্থিক সম্মাননা ও সনদ প্রদান করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের তিন মাসের মধ্যে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী অপরাধ পরিস্থিতির উন্নতি হয়েছে এবং প্রায় সব ক্যাটাগরিতেই অপরাধের হার কমেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park