শ্রীপুরে জমির বিরোধে বৃদ্ধের বাড়িতে হামলা-মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ – দৈনিক দেশেরকথা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১৭ মে ২০২৬, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে জমির বিরোধে বৃদ্ধের বাড়িতে হামলা-মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা, মারধর এবং মূল্যবান মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ মে (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ৭টার দিকে শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খন্ড গ্রামে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ শেখ নজরুল ইসলাম (৬৫) বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মামলার অভিযুক্তরা হলেন— কেওয়া পশ্চিম খন্ড গ্রামের হযরত মোল্লার ছেলে আমান উল্লাহ আমান (২৮), কাশেম সরকারের ছেলে তোফাজ্জল সরকার (৩৮) এবং বহেরারচালা গ্রামের বেলাল আকন্দের ছেলে সোহাগ আকন্দ (৩৬)।

অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীদের সাথে দীর্ঘদিন ধরে শেখ নজরুল ইসলামের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বিবাদীরা নজরুল ইসলাম ও তার পরিবারের লোকজনকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। গত ১৪ মে সকালে অভিযুক্তরা দা, লাঠি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জন লোক নিয়ে নজরুল ইসলামের বাড়ি ও জমি দখলের উদ্দেশ্যে জোরপূর্বক প্রবেশ করে।
এ সময় বাড়ি জমির মালিক নজরুল ইসলাম বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

হামলা চলাকালীন ১নং বিবাদী আমান উল্লাহ আমান, নজরুল ইসলামের নাতি শেখ তন্ময়ের হাত থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আনুমানিক ১৬ হাজার টাকা মূল্যের ওই ফোনটিতে ভুক্তভোগীর একটি সক্রিয় সিমকার্ড (০১৬২৬৯৮০২৮৩) ছিল। ফোনটির ভেতরে তার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি (ডকুমেন্ট) সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে। পরবর্তীতে ভুক্তভোগী পরিবার ও প্রতিবেশীদের ডাকচিৎকারে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

বাদী শেখ নজরুল ইসলাম জানান, ছিনতাই হওয়া মোবাইল ও ফেসবুক আইডি ব্যবহার করে বিবাদীরা তার বড় ধরনের সামাজিক বা আইনি ক্ষতিসাধন করতে পারে বলে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এই বিষয়ে শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে তিনদিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

সেনবাগে ধান-চাল সংগ্রহে অনিয়মের সংবাদের প্রতিবাদ জানালেন এলএসডি কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

কিশোরগঞ্জে নানার বাড়িতে পানিতে ডুবে ২বছরের নাতনির মৃত্যু

সেনবাগে ২ মাদক কারবারি ১২০ পিস ইয়াবা সহ গ্রেফতার

নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঈদে ৭ দিন বন্ধ থাকবে দেশের অধস্তন আদালত, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত কার্যক্রম স্থগিত

গোবিপ্রবিতে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬’ এর আঞ্চলিক পর্ব

১০

মেঘনা ভাঙনের হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর

১১

হাইকোর্টের সিদ্ধান্তে বিসিবি নির্বাচন স্থগিত নয়, ৭ জুন ভোটে বাধা নেই

১২

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৭

১৩

দেশের সব বিমানবন্দরে আজ থেকে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু

১৪

প্রবাসী সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

১৫

ফতুল্লায় দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১৬

জাবিস্হ কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি রিপন, সম্পাদক সাকিব

১৭

শ্রীপুরে জমির বিরোধে বৃদ্ধের বাড়িতে হামলা-মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১৮

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

১৯

জাবিতে ধর্ষনচেষ্টার ঘটনায় প্রক্টর অফিসে তালা

২০