সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন – দৈনিক দেশেরকথা
মোঃ বদিউজ্জামান
১৫ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন

নোয়াখালীর সেনবাগ উপজেলা-এ বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় সেনবাগ উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহমদ হোসেন মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এনাম হোসেনসহ খাদ্য বিভাগ ও কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় কৃষকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকরা লাভবান হবেন।
এবার “আগে আসলে আগে বিক্রয়” এই স্লোগানে তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা দরে ক্রয় করা হবে। মে মাস থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত উপজেলার ১নং থেকে ৯নং ইউনিয়নের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে পর্যায়ক্রমে ধান সংগ্রহ করা হবে বলে জানানো হয়।
উদ্বোধনী দিনে সেনবাগ পৌরসভার কৃষক নজরুল ইসলামের কাছ থেকে দুই টন বোরো ধান সংগ্রহের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম বলেন, কৃষকদের কষ্টের ফসলের সঠিক মূল্য নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
স্থানীয় কৃষকরা সরকারি মূল্যে ধান বিক্রয়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগমগঞ্জ কাদিরপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই, দ্রুত টিকা সংগ্রহে বিশ্ব স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

ইরান চুক্তিতে না এলে ধৈর্য থাকবে না: ট্রাম্প

চট্টগ্রাম মহানগরে এনসিপির ১৬৮ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু, দুই মাসে মোট প্রাণহানি ৪৫১

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান একই: ট্রাম্প

ফারাক্কা বাঁধ এখন মরণফাঁদ, পরীক্ষামূলক চালুর অনুমতি দিয়েছিল আ. লীগ সরকার: মির্জা ফখরুল

সবজি-মাছের বাজারে অস্বস্তি, কাঁচামরিচ ও ইলিশে বাড়তি চাপ, ডিমে নৈরাজ্য

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

১০

সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন

১১

পুষ্পধারা হাউজিংয়ের আড়ালে মনির, জুলফিকার, ও দালাল রাজের প্রতারণার ফাঁদ

১২

‎স্যাম্পল ছাড়াই রিপোর্ট হতবাক রোগীর পরিবার

১৩

সিরাজগঞ্জে অবৈধ বালু-মাটি বাণিজ্যের অভিযোগে অভিযান

১৪

খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন: ক্রেমলিন

১৫

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের সভা

১৬

হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় এনসিপির ১৩ নম্বর হেল্পলাইন চালু

১৭

দেশের ১২ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৮

জল্লারপাড় ব্রিজে ডাকাতি প্রস্তুতিকালে ২ জন গ্রেফতার, সরঞ্জাম উদ্ধার

১৯

রূপগঞ্জে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

২০