সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১ নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে
ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী ৪ কোটি ৯৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেন।
এ উপলক্ষে এক উন্মুক্ত বাজেট সভা প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলীর সভাপতিত্বে প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক তালুকদারের পরিচালনায় বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হুসাইন।
এছাড়া এ অনুষ্ঠানে ইউপি সদস্য ইয়াকুব আলী, সোহাগ মন্ডল, ইসমাইল হোসেন, আব্দুস সাত্তার, আদম আলী, আব্দুল্লাহ, মহসিন, রেনুকা, শহীদা, হাছনাসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন