আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা, ভোট-পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৪ মে ২০২৬, ৮:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা, ভোট-পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ

নির্বাচনের আগে ভারতের সুপ্রিম কোর্টে উপস্থিত হওয়ার পর এবার কলকাতা হাইকোর্টে দেখা গেল পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এবার তিনি হাজির হন ভিন্ন পরিচয়ে—আইনজীবীর পোশাকে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকেই আদালত চত্বরে ব্যাপক কৌতূহল ও আলোচনা শুরু হয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, সকাল ১১টার কিছু আগে কলকাতা হাইকোর্টে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত চত্বরে আইনজীবীদের পোশাকে তাকে দেখে উপস্থিত সমর্থকদের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়ে। ওইদিন ভোট-পরবর্তী সহিংসতাসংক্রান্ত একটি মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। সেখানে নিজেই শুনানিতে অংশ নেন তৃণমূল নেত্রী।
এদিকে আদালত চত্বরে মমতার উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। পোস্টে দাবি করা হয়, মমতা আবারও প্রমাণ করেছেন কেন তিনি অন্যদের থেকে আলাদা এবং প্রয়োজনের সময় তিনি পশ্চিমবঙ্গের মানুষকে একা ছেড়ে দেন না। একই সঙ্গে দলটি জানায়, সত্য, ন্যায়বিচার ও সাংবিধানিক মূল্যবোধের জন্য তার লড়াই থামবে না।
শুনানিতে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, ভোটের পর রাজ্যের বিভিন্ন এলাকায় নারী, শিশু ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হামলা ও হুমকির মুখে পড়ছেন।
প্রধান বিচারপতির এজলাসে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এটি তার প্রথমবার কলকাতা হাইকোর্টে সওয়াল করা। মমতা জানান, ১৯৮৫ সালে বার কাউন্সিলে তার নাম নথিভুক্ত হয় এবং এরপর থেকে তিনি নিয়মিত সদস্যপদ নবায়ন করে আসছেন।
ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে আরও উদ্বেগ প্রকাশ করে মমতা বলেন, শিশু, নারী কিংবা মুসলিম কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। তিনি অভিযোগ করেন, বিবাহিত নারীদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, ঘরবাড়ি লুটপাট করা হচ্ছে এবং অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। তবে এসব ঘটনায় পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, আদালতের অনুমতি পেলে এসব অভিযোগ অতিরিক্ত হলফনামার মাধ্যমে জমা দেবেন। একই সঙ্গে রাজ্যের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপ কামনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আবেগঘন কণ্ঠে তিনি বলেন, রাজ্যের মানুষকে বাঁচাতে হবে এবং পশ্চিমবঙ্গ কোনো বুলডোজার রাজ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় এনসিপির ১৩ নম্বর হেল্পলাইন চালু

দেশের ১২ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

জল্লারপাড় ব্রিজে ডাকাতি প্রস্তুতিকালে ২ জন গ্রেফতার, সরঞ্জাম উদ্ধার

রূপগঞ্জে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা, ভোট-পরবর্তী সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ

‎কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

একের পর এক মন্ত্রীর পদত্যাগে চাপের মুখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

বেনাপোলকে সবুজ নগরী গড়তে যুবদল নেতা ইমদাদুল হক ইমদার বৃক্ষরোপণ

এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় নাহিদ রানা

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

১০

গোবিপ্রবির আওয়ামীপন্থী ও জুলাই গণঅভ্যুত্থানবিরোধী দুই শিক্ষকের ‘প্রগতিশীল শিক্ষক’ ব্যানারে আন্দোলন

১১

কুবির নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করীম

১২

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

১৩

ডিন নিয়োগ বিতর্কে কুবি প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তি

১৪

ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে পোশাক শ্রমিকরা

১৫

তাইওয়ান ইস্যু ভুলভাবে সামলালে যুক্তরাষ্ট্র-চীন সংঘাতের ঝুঁকি: ট্রাম্পকে সতর্ক শি জিনপিং

১৬

গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

১৭

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

১৮

আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

১৯

বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান: ব্যক্তি পর্যায়ের গ্রাহকরা আগে অর্থ ফেরত পাবেন

২০