1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সরকারি জমি দখলের অভিযোগে সিরাজগঞ্জ ডিসির বিরুদ্ধে রিট – দৈনিক দেশেরকথা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় ইউটিউব দেখে প্রথমবার বাণিজ্যিক আঙুর চাষ, তরুণ উদ্যোক্তার সাফল্যে সাড়া কিশোরগঞ্জে ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জের গর্বিত কন্যা ও নারী এমপি বিলকিসকে গণসংবর্ধনা  চূড়ান্ত সমঝোতা স্মারক, শেষ হতে যাচ্ছে উপসাগরীয় যুদ্ধ চামড়া ব্যবসায়ীদের নতুন ঋণ সুবিধা, বকেয়া থাকলেও মিলবে অর্থায়ন জরাজীর্ণ টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতাল ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযান শেষ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও ৩ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ, আটকে আছে আইএমএফের আগের কিস্তি পুশ-ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই—সাঁড়াশি অভিযানে ১৩ জন গ্রেফতার

সরকারি জমি দখলের অভিযোগে সিরাজগঞ্জ ডিসির বিরুদ্ধে রিট

নজরুল ইসলাম
  • প্রকাশ বুধবার, ৬ মে, ২০২৬

সরকারি জমি দখল, অবৈধ দোকান নির্মাণ ও অর্থ আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ডিসি)সহ কয়েকজনের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
বুধবার (৬ মে) বিষয়টি নিশ্চিত করেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. ফারজুল ইসলাম ফাহিম। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক।
এর আগে সোমবার (৪ মে) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সিরাজগঞ্জ শহরের বাসিন্দা সাংবাদিক মো. সোহান সেখ। এর আগে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হলেও কোনো জবাব না পাওয়ায় আদালতের শরণাপন্ন হন তিনি।
রিটে সিরাজগঞ্জের জেলা প্রশাসকের পাশাপাশি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা (তথ্য ও অভিযোগ) মো. আব্দুল মান্নান সিদ্দিকীসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের ১১ নভেম্বর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে একটি কার্যাদেশ জারি করা হয়। অভিযোগ রয়েছে, ওই কার্যাদেশ কালেক্টরেট সহকারী সমিতির নামে গ্রহণ করা হলেও পরে শর্ত ভঙ্গ করে সরকারি জমি দখল করে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়।
আবেদনে আরও বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সরকারি নিলামে অংশগ্রহণ এবং অধিগ্রহণকৃত জমিতে দুই সারিতে ১৪টি দোকান নির্মাণ করা হয়েছে। এতে চুক্তির শর্ত লঙ্ঘনের মাধ্যমে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর ২০২৬ সালের ৮ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের পাবনা-সিরাজগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানির তারিখ নির্ধারণ করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে রিটে উল্লেখ করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park