1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিরতিতে যাচ্ছেন যশ? মুক্তি অনিশ্চিত ‘টক্সিক’, ভবিষ্যৎ পরিকল্পনায় ইঙ্গিত – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
টানা ৪ দিন বৃষ্টির পূর্বাভাস, চার বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের শঙ্কা গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়েছে: জাহেদ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মো. আবুল কালাম এমপি রোববার শুরু হচ্ছে চারদিনের ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিরতিতে যাচ্ছেন যশ? মুক্তি অনিশ্চিত ‘টক্সিক’, ভবিষ্যৎ পরিকল্পনায় ইঙ্গিত ৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে:তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ

বিরতিতে যাচ্ছেন যশ? মুক্তি অনিশ্চিত ‘টক্সিক’, ভবিষ্যৎ পরিকল্পনায় ইঙ্গিত

বিনোদন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে দূরে আছেন কন্নড় সুপারস্টার যশ। ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর থেকে তার নতুন কোনো ছবি মুক্তি না পাওয়ায় ভক্তদের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। এরই মধ্যে যশের আসন্ন সিনেমা ‘টক্সিক : এ ফেইরি টেল ফর গ্রোন-আপস’-এর ঝলক প্রকাশ পেলেও ছবিটির মুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। কবে মুক্তি পাবে, তা নিয়েও এখনো কোনো নিশ্চিত ঘোষণা আসেনি।

এই পরিস্থিতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে, চলতি বছরে নতুন সিনেমাগুলো মুক্তির পর কি বিরতিতে যাচ্ছেন যশ?

সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যশ বলেন, তিনি এখন বিরতি নেওয়ার দিকেই বেশি ঝুঁকে আছেন। কারণ দীর্ঘ সময় ধরে একটানা দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। ২০২২ সালের পর কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় দর্শক ও অনুরাগীদের হতাশার বিষয়টি উল্লেখ করলেও তিনি জানান, নিজের লক্ষ্য ও ভিশন বাস্তবায়নের জন্য সময় এবং একাগ্রতা প্রয়োজন।

যশ আরও বলেন, তিনি তার সিনেমাগুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করছেন, যা সহজ নয় এবং এটি বড় ধরনের চ্যালেঞ্জিং উদ্যোগ। পর্দায় নিয়মিত দেখা না গেলেও এই সময়টা তিনি প্রস্তুতি ও পরিকল্পনার মধ্যেই কাটিয়েছেন বলেও জানান অভিনেতা।

যশের আসন্ন সিনেমা ‘টক্সিক’ পরিচালনা করছেন গীতু মোহনদাস। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্তসহ একাধিক জনপ্রিয় অভিনেত্রী।

এদিকে নীতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক কাহিনিভিত্তিক সিনেমা ‘রামায়ণ’-এও দেখা যাবে যশকে। দুই পর্বে নির্মিত এই সিনেমার প্রথম অংশ ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে। ছবিটিতে আরও অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী, সানি দেওলসহ তারকাবহুল একটি অভিনয় দল।

সব মিলিয়ে বড় পর্দায় যশের ফেরার অপেক্ষা যেমন দীর্ঘ হচ্ছে, তেমনি ভবিষ্যতে বিরতির ইঙ্গিত তার ভক্তদের মধ্যে নতুন কৌতূহলও তৈরি করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park