1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন, ঘোষণা প্রধানমন্ত্রীর হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৯ জন প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক খালে, চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা

১ মে ঢাকায় শ্রমিক দলের ‘ঐতিহাসিক’ সমাবেশ, প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১ মে ঢাকায় বৃহৎ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। সংগঠনটি জানিয়েছে, ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শ্রমিক দল আশা করছে, এই কর্মসূচি ঢাকায় একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে।

মে দিবসের কর্মসূচি ঘিরে শুক্রবার বিকেলে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় করে শ্রমিক দল। বিকেল ৪টা ৫০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ১ মে সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

মতবিনিময়সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষিবিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেন, ঢাকা শহরের বিপুল সংখ্যক শ্রমিকের মধ্যে সংগঠনটি এখনও প্রত্যাশিত মাত্রায় শ্রমিকদের সংগঠিত করতে পারেনি। তিনি বলেন, ঢাকার মোট শ্রমিকদের অন্তত এক ভাগকে সংগঠিত করতেও তারা সক্ষম হয়নি। তবে যদি দুই ভাগ শ্রমিককে সংগঠিত করা যায়, তাহলে মে দিবসের সমাবেশ সফল হবে বলে মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম খান জানান, আগামী ১ মে দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসের সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষকে অধিকার আদায়ের সংগ্রামে উদ্দীপ্ত করে। তিনি বলেন, এই দিবসের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অধিকারহারা মানুষ এদিন নতুন শক্তি ও অনুপ্রেরণা পায়।

রিজভী আরও বলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের ১ মে সমাবেশটি একটি ঐতিহাসিক সমাবেশে পরিণত হবে বলে তারা আশাবাদী। তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস এমপি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রমিক দল নেতা কাজী আবুল খায়ের খাজা, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া, সদস্য-সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম রাজাসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park