1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নীলফামারীতে সংরক্ষিত নারী এমপি হলেন মজলুম নেত্রী বিলকিস ইসলাম – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বন্দরে এক দিনে এলো ১ লাখ ১ হাজার টন ডিজেল, ৮ দিনের চাহিদা পূরণ হবে রাজশাহীর প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ইতিহাস, শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড জয় বাংলাদেশের মেয়েদের ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, পানির সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শার্শায় ইরি বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, সবুজে ভরেছে মাঠ নিখোঁজের প্রায় ৫ ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার ইরানকে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলতে দেওয়ার অনুরোধ প্রথমবারের মত গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন ৯ মাসেই ব্যাংক থেকে সরকারের ঋণ ১ লাখ ৯ হাজার কোটি টাকা, অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ পুলিশের বিরুদ্ধে নোয়াখালীর যুবদল  নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ 

নীলফামারীতে সংরক্ষিত নারী এমপি হলেন মজলুম নেত্রী বিলকিস ইসলাম

 আনোয়ার হোসেন
  • প্রকাশ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদে  নীলফামারীতে সংরক্ষিত  নারী এমপি নির্বাচিত হলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক এমপি ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজলুম নেত্রী বিলকিস ইসলাম।সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক স্বাক্ষরিত   তালিকা থেকে বিষয়টি নিশ্চিত করা গেছে।

দ্বিতীয়বারের মতো তাকে নির্বাচিত করায়  নেতাকর্মীসহ  সাধারণ মানুষের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। জানা গেছে, এ মজলুম নেত্রী বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সহ দীর্ঘদিন ধরে বিএনপির তৃণমূল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে নানা সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে নারী অধিকার, শিক্ষা বিস্তার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য। তার এই সংগ্রামী জীবনযাত্রা এবং জনসম্পৃক্ততা তাকে জনগণের কাছে একজন গ্রহণযোগ্য নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সব মিলিয়ে তার সাংগঠনিক দক্ষতা, ত্যাগ এবং নেতৃত্বের গুণাবলীর স্বীকৃতিস্বরূপ তিনি সংসদে নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়ে নীলফামারীর প্রতিনিধিত্ব করার সুযোগ পান। নেতাকর্মী ও স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, সংসদ সদস্য হিসেবে বিলকিস ইসলাম এলাকার  নারীর ক্ষমতায়নসহ শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং তার এই নতুন দায়িত্ব পালনের মাধ্যমে এক  নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তারা।

নির্বাচিত  এমপি বিলকিস ইসলাম বলেন,আমি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে চাই। নীলফামারীকে একটি উন্নত ও সমৃদ্ধ জেলায় পরিণত করাই আমার লক্ষ্য। আমাকে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park