1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

কিশোরগঞ্জে ৪ হাজার কৃষক পেলেন সবুজসোনা খ্যাত পাট বীজ

আনোয়ার হোসেন
  • প্রকাশ বুধবার, ২৫ মার্চ, ২০২৬

কিশোরগঞ্জে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পাট চাষে আগ্রহ বাড়াতে পাট অদিপ্তরের উদ্যোগে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের সবুজ সোনা খ্যাত পাটের বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া পাট বীজ বিতরণের আনুষ্ঠিানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পাট চাষীরা। বীজ বিতরণ অনুষ্ঠানে ইউএনও সোহানিয়া বলেন,পাট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী  অর্থকরী ফসল,যা সবুজ সোনা হিসেবে পরিচিত। উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা বেশি লাভবান হবেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর গ্রামের পাট চাষী আব্দুল মান্নান,মোজাম্মেল হক ও আলেফ উদ্দিন জানান, বিনামূল্যে উন্নতমানের  বীজ পাওয়ায় তারা নতুন উদ্যমে পাট চাষে উৎসাহী হবেন। এতে করে স্থানীয় অর্থনীতি যেমন শক্তিশালী হবে, তেমনি দেশের পাট শিল্পও আরও সমৃদ্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন। তারা আরো বলেন,আজকে তোষাপাট-৮ ও সবুজ সোনা হাইব্রিড জাতের ১কেজি করে পাট বীজ দিয়েছে।আমরা এতে  খুশি হয়েছি। বরাদ্দ সাপেক্ষে পরে রাসায়নিক সার পাব।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park