1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
এনসিপিতে নতুনদের দায়িত্ব বণ্টন, কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, পানির সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শার্শায় ইরি বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, সবুজে ভরেছে মাঠ নিখোঁজের প্রায় ৫ ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার ইরানকে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলতে দেওয়ার অনুরোধ প্রথমবারের মত গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন ৯ মাসেই ব্যাংক থেকে সরকারের ঋণ ১ লাখ ৯ হাজার কোটি টাকা, অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ পুলিশের বিরুদ্ধে নোয়াখালীর যুবদল  নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ  নাহিদ রানার গতির ঝড়ে দুই শর আগেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী

এনসিপিতে নতুনদের দায়িত্ব বণ্টন, কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে নতুনভাবে যোগ দেওয়া নেতাদের মধ্যে কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদ বণ্টন করা হয়েছে। সম্প্রতি ‘আপ বাংলাদেশ’, এবি পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যোগ দেওয়া প্রায় অর্ধশত নেতাকর্মীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

গতকাল রবিবার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে কেন্দ্রীয় কমিটিতে একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন মুখদের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আলী আহসান জুনায়েদকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার সানী আব্দুল হক, রাফে সালমান রিফাত এবং শাহরিন সুলতানা ইরা।

এছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আয়মান রাহাত, ইয়াসির আরাফাত, নাবিলা তাসনিদ, রাশেল উল ইসলাম, ড. শামীম হামিদি, সরদার আমিরুল ইসলাম, হাসান তানভীর, শাহাদাত হোসেন, আশরেফা খাতুন, এস.এম. সুইট, ওয়াহিদ আলম, তানভীর আহমেদ কল্লোল, মাজেদুল ইসলাম, ইশতিয়াক আকিব, জাহিদুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. মোশাররফ হোসেন, সুলতান মারুফ তালহা, কাজী আহনাফ তাহমিদ, তৌসিব মাহমুদ সোহান, ফারহানা শারমিন শুচি, মো. শামীম, ফারজানা আক্তার, পুষ্টিবিদ মোহাম্মাদ রায়হানুল ইসলাম, আব্দুল আজিজ ভূঁইয়া, আহম্মদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, মো. সুয়াইব হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবু সাঈদ মো. নোমান এবং কাজী ফখরুল ইসলাম।

দলে যোগ দেওয়ার পর রাফে সালমান রিফাত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, জুলাইয়ের দেড় কোটি রাজনীতি সচেতন তরুণের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে তারা একত্রিত হয়েছেন। তার ভাষায়, রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন, জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনই তাদের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, এনসিপিকে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করে গড়ে তোলা এই মুহূর্তের অন্যতম প্রধান লক্ষ্য।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park