1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রথমবারের মত গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন ৯ মাসেই ব্যাংক থেকে সরকারের ঋণ ১ লাখ ৯ হাজার কোটি টাকা, অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ পুলিশের বিরুদ্ধে নোয়াখালীর যুবদল  নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ  নাহিদ রানার গতির ঝড়ে দুই শর আগেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী নীলফামারীতে সংরক্ষিত নারী এমপি হলেন মজলুম নেত্রী বিলকিস ইসলাম শার্শা বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  সুন্দরগঞ্জে ফসল বাঁচাতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড় মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি এনসিপিতে নতুনদের দায়িত্ব বণ্টন, কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন

রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী

রাকিব হোসেন হৃদয়
  • প্রকাশ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, রূপগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ, নারায়ণগঞ্জের সিভিল সার্জন, ইউএস এমব্যাসির ডেপুটি চিফ অব মিশন, ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেনটেটিভসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

এছাড়া টিকাদান ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সাধারণ জনগণের উপস্থিতিতে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park