1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী তারেক রহমান – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত

কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

দেশের কৃষির সঙ্গে প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি জড়িত উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কৃষক স্বচ্ছল থাকলে এবং ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে। কৃষকদের আত্মনির্ভরশীল করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

পহেলা বৈশাখে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, জনগণের ভাগ্য উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। তিনি জানান, ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার পর সরকার ধারাবাহিকভাবে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। কৃষিঋণ মওকুফসহ কৃষকদের জন্য বিভিন্ন উদ্যোগ এরই অংশ।

তিনি বলেন, কৃষক কার্ড বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী অঙ্গীকার। এর আগেও প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খালখনন কর্মসূচি চালু করেছে। পাশাপাশি ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, আজ চালু হওয়া কৃষক কার্ডের প্রাথমিক পর্যায়ে দেশের ১১টি উপজেলায় ২২ হাজার ৬৫ জন কৃষকের হাতে কার্ড তুলে দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি সুবিধা পাবেন।

তারেক রহমান বলেন, বিএনপি যতবার সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই কৃষকের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। দেশকে আরও নিরাপদ ও বসবাসযোগ্য করতে জনগণকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় বর্তমান সরকার।

তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে বিশ হাজার কিলোমিটার খাল খননের মাধ্যমে কৃষকের সেচের পানির সংকট দূর করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর আগের অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যও রয়েছে সরকারের।

কৃষি নির্ভরশীল অঞ্চলে কৃষকের পাশে থাকার পাশাপাশি কৃষিপণ্যের সঙ্গে সম্পর্কিত শিল্পকারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফসল নষ্ট হওয়া ঠেকাতে কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে এবং এ বিষয়ে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park