1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কটিয়াদীতে কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচীর উদ্বোধন – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত

কটিয়াদীতে কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচীর উদ্বোধন

মোঃ সাইফুল ইসলাম 
  • প্রকাশ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে খাল খনন ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।


সোমবার (১৩ এপ্রিল) দিনব্যাপী পৃথক কর্মসূচির মাধ্যমে তিনি এসব উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।
কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামে হেরিং বোন বন্ড সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে আচমিতা ইউনিয়নের তেভাগা গ্রামে আরও একটি হেরিং বোন বন্ড সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। একই দিন দুপুর ১টা ৩০ মিনিটে বনগ্রামের কুরহানীর বিল থেকে সিংগুয়া নদী পর্যন্ত খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জালাল উদ্দিন বলেন, এসব উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হ‌ওয়ার পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,ইউপি চেয়ারম্যানসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park