1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: এসপি তারিকুল ইসলাম  – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক: এসপি তারিকুল ইসলাম 

রুহুল আমিন 
  • প্রকাশ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নওগাঁর আত্রাই থানা পরিদর্শনের অংশ হিসেবে হঠাৎ থানা পরিদর্শন করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পরিদর্শনকালে তিনি অফিসার ও ফোর্সের রোল কল গ্রহণ করেন এবং তাদের নানা সুযোগ-সুবিধা ও সমস্যা নিয়ে সরাসরি মতবিনিময় করেন। গতকাল ​রোববার (১২ এপ্রিল) সন্ধায় আত্রাই থানায় নওগাঁ পুলিশ সুপার পৌঁছলে আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো  হয়। এরপর তিনি থানার বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও নথিপত্র পর্যালোচনা করেন।

​পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তার বক্তব্যে বলেন,

নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক। আমি চাই আপনারা মাথা উঁচু করে, সততা এবং নিষ্ঠার সাথে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো আপস করা যাবে না। বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকবিরোধী চলমান অভিযান আরও জোরদার করতে হবে। মাদকের সাথে জড়িত কেউ ছাড় পাবে না, সে যেই হোক। এছাড়াও তিনি ​মতবিনিময় সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

​আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম বলেন, পুলিশ সুপার মহোদয়ের এই পরিদর্শন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য আমাদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা আত্রাই থানা এলাকা থেকে মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা রক্ষায় তার নির্দেশনা মেনে চলবো। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে থানায় এসে আইনি সেবা নিতে পারে, আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে নিরলস কাজ করে যাচ্ছি।

​পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার অস্ত্রাগার, ব্যারাক ও মেস পরিদর্শন করেন এবং খাবারের মান উন্নত করার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও গুরুত্বারোপ করেন। এসময় আত্রাই থানার ওসি (তদন্ত), এসআই, এএসআই এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park