1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক খালে, চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির

চালু হলো ‘ফুয়েল পাস’, নিবন্ধন করবেন যেভাবে

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে মোবাইল অ্যাপভিত্তিক নতুন ডিজিটাল সেবা ‘ফুয়েল পাস’ চালু করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। প্রাথমিকভাবে রাজধানীর দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয়েছে। পাইলটিং কার্যক্রম সফল হলে ধাপে ধাপে সারা দেশে সব ধরনের যানবাহনের জন্য এটি চালুর পরিকল্পনা রয়েছে।

জ্বালানি বিভাগ জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের উদ্যোগে তৈরি এই অ্যাপটি প্রথম পর্যায়ে মোটরসাইকেল চালকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে ঢাকার তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনার বাংলা ফুয়েল স্টেশনে পরীক্ষামূলকভাবে এটি ব্যবহার করা হচ্ছে।

বিভাগটির মতে, দীর্ঘদিন ধরে ম্যানুয়াল পদ্ধতিতে জ্বালানি বিতরণের কারণে নানা জটিলতা তৈরি হচ্ছে। পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন ও যানজট দেখা দিচ্ছে। অনেক ক্ষেত্রে একই ব্যক্তি একাধিকবার লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করছেন, ফলে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই ডিজিটাল পদ্ধতিতে ‘ফুয়েল পাস’ চালু করা হয়েছে।

এই ব্যবস্থায় প্রতিটি ব্যবহারকারীর জন্য একটি আলাদা কিউআর কোড তৈরি হবে। ফিলিং স্টেশনে জ্বালানি নিতে গেলে সেই কিউআর কোড স্ক্যান করলেই নির্ধারিত বরাদ্দ অনুযায়ী তেল সংগ্রহ করা যাবে। ফিলিং স্টেশন মালিকরা ডিজিটাল পদ্ধতিতে জ্বালানির বরাদ্দ নথিভুক্ত করবেন এবং চালকরা কিউআর কোড স্ক্যান করে জ্বালানি গ্রহণের পাশাপাশি নিজেদের বরাদ্দ কতটুকু আছে তাও দেখতে পারবেন। একই সঙ্গে কেন্দ্রীয়ভাবে দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিও তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

এ ছাড়া যাদের স্মার্টফোন নেই, তারা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোড ডাউনলোড করে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। নতুন এই ব্যবস্থাটি বিআরটিএ’র কেন্দ্রীয় তথ্যভাণ্ডারের সঙ্গে সংযুক্ত থাকবে, ফলে যানবাহনভিত্তিক তথ্য যাচাই আরও সহজ হবে এবং জ্বালানি বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিবন্ধন করবেন যেভাবে

ফুয়েল পাস ব্যবহার করতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘Fuel Pass’ নামের অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে। এরপর অ্যাপে প্রবেশ করে মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। ভেরিফিকেশন শেষে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বরসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য দিয়ে একটি পাসওয়ার্ড সেট করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে। নিবন্ধন সম্পন্ন হলে অ্যাপ থেকে ব্যবহারকারীর জন্য স্বয়ংক্রিয়ভাবে কিউআর কোড তৈরি হবে, যা স্ক্যান করে জ্বালানি সংগ্রহ করা যাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park