1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সংসারকে বেছে নিয়ে সিনেমা থেকে বিদায় নেব: পূজা চেরি – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল‍্যান সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ ৫ জেলায় বজ্রাঘাতে নিহত ১১

সংসারকে বেছে নিয়ে সিনেমা থেকে বিদায় নেব: পূজা চেরি

বিনোদন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৪ মার্চ, ২০২৬

চিত্রনায়িকা পূজা চেরি বলেছেন, প্রয়োজনে তিনি সংসারের জন্য অভিনয় জীবনের সঙ্গে বিরতি নিতে প্রস্তুত। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলোচনা করেন এই অভিনেত্রী।

শোবিজে পূজার পথচলা শুরু হয়েছিল জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে। প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন থাকলেও, পরবর্তীতে সেই সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় তিনি প্রতিষ্ঠানটি ছেড়ে যান। প্রায় তিন বছর পর আবারও জাজ মাল্টিমিডিয়ায় ফিরে আসেন পূজা।

ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তার নাম জড়িয়েছে শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের সঙ্গে। তবে কোনো সম্পর্কের প্রমাণ স্পষ্ট হয়নি। সাক্ষাৎকারে পূজা বলেন, “সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক।” তিনি আরও জানান, যদি সংসার ও অভিনয় একসাথে চালানো সম্ভব না হয়, তবে সংসারকে বেছে নিয়ে সিনেমা থেকে বিদায় নেবেন।

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন পূজা। তবে প্রয়োজনে তিনি সংসারের জন্য সেই স্বপ্ন থেকেও সরে দাঁড়াতে প্রস্তুত। এদিকে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে পূজা চেরি অভিনীত নতুন সিনেমা ‘দম’, যেখানে তার বিপরীতে রয়েছেন আফরান নিশো।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park