শীতের আমেজ পুরোপুরি কাটতে না কাটতেই রাজধানীতে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার পর রাজধানীর যাত্রাবাড়ী, বাড্ডা, লিংক রোড, গুলশান ও ভাটারা এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং শিলাবৃষ্টি দেখা দিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) পূর্বাভাসে জানিয়েছিল, দেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে বছরের প্রথম প্রাক-মৌসুমি বৃষ্টিবলয় ‘গোধূলি’ সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিবলয় দেশের প্রায় ৪০–৫০ শতাংশ এলাকায় কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস দেবে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক এলাকায় দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটি জানিয়েছে, এই বৃষ্টিবলয় ১৮ মার্চের মধ্যে উপকূলীয় এলাকা দিয়ে দেশ ত্যাগ করতে পারে।