1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ

কুমিল্লা-৪: ভোট কারচুপির অভিযোগ, পুনঃভোটের দাবি জসিম উদ্দিনের

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-০৪ (দেবিদ্বার) আসনে ভোট কারচুপির অভিযোগ তুলে ফলাফল বাতিল ও পুনঃভোটের দাবি করেছেন গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতিকের প্রার্থী মো. জসিম উদ্দিন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ উত্থাপন করেন।

জসিম উদ্দিন বলেন, আসনটির বিজয়ী হাসনাত আব্দুল্লাহ-এর সমর্থকরা ভোটের আগের দিন প্রচুর অর্থ বিতরণ করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, হাসনাতের অনুসারীরা বিভিন্ন ইউনিয়নে জামায়াতের ক্যাডারদের সঙ্গে নিয়ে অস্ত্রের মহড়া দিয়েছে। গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামে অস্ত্রসহ আটজনকে আটক করা হয়েছে।

ভোটের দিনে ট্রাক প্রতিকের এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন জসিম উদ্দিন। তিনি জানান, প্রিজাইডিং কর্মকর্তাদের প্রভাবিত করে প্রতি কেন্দ্রে আগেই বিপুলসংখ্যক ব্যালটে সিল করা হয়েছে এবং ভোট শেষ হওয়ার এক ঘণ্টা আগে সেগুলো ব্যালট বাক্সে ঢোকানো হয়।

সাংবাদিকদের উদ্দেশে তিনি দাবি করেন, কুমিল্লা-৪ আসনের নির্বাচন বাতিল করে পুনরায় ভোট গ্রহণের আয়োজন করতে হবে, যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park