1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ

ভোট সুষ্ঠু হলে ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ের আশা নুরুল হক নুরের

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর। তিনি বলেছেন, ভোট যদি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, তাহলে কমপক্ষে ৩০ হাজার ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নুরুল হক নুর। তিনি দাবি করেন, তাদের রাজনৈতিক অবস্থান ভদ্র ও নম্র হওয়ায় অনেক জায়গায় তার নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, তারা ভদ্র রাজনীতি করলেও অনেক ক্ষেত্রে সেটাকেই দুর্বলতা হিসেবে নিয়ে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।

নুরুল হক নুর আরও অভিযোগ করেন, একাধিক ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসাররা নিরপেক্ষ না থেকে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কেন্দ্রের ভেতরে ভোট চাইছেন এবং ভোটারদের ওপর চাপ সৃষ্টি করছেন। তিনি এটিকে অত্যন্ত দুঃখজনক ও নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলে উল্লেখ করেন।

এছাড়া বিভিন্ন এলাকায় পোলিং এজেন্টদের সঙ্গে ঝামেলা করার অভিযোগ তুলে তিনি বলেন, এর ফলে তাদের ভোটার ও এজেন্টরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তার দাবি, পটুয়াখালী-৩ আসনের প্রায় ৪০টির মতো ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেখানে যেকোনো সময় সংঘাত-সহিংসতা হতে পারে। শেষ সময়ে প্রশাসনের তৎপরতা আরও জোরদার না হলে পরিস্থিতি জটিল হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park