লক্ষ্মীপুর জেলা তাঁতীদলের সভাপতি মোঃ হুমায়ুন কবির চৌধুরী এবং উপজেলা তাঁতীদলের ১ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির এনাম চৌধুরীর আগমন উপলক্ষে লক্ষ্মীপুর–২ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল থেকে রায়পুর উপজেলা ১নং উত্তর চরআবাবিল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ প্রচার-প্রচারণা চালানো হয়। এ সময় মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে এলাকায় নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হয়।
উক্ত কর্মসূচির আয়োজন করা হয় ইউনিয়ন তাঁতীদলের উদ্যোগে। এতে সৌজন্যে ছিলেন আহ্বায়ক মোঃ মোস্তফা মাহমুদ তারেক, সদস্য সচিব ইয়াকুব রাড়ী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ স্বপন হোসেন।
প্রচারকালে নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।