1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের

পটুয়াখালী-৩ আসনে ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

মো:জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বৃহস্পতিবার পটুয়াখালী ডিসি অফিসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সকল প্রার্থীর উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।

যাচাই-বাছাই শেষে নুরুল হক নূর, শহীদুল ইসলাম ফাহিম, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, জামায়াতে ইসলামী থেকে মু. শাহ্ আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু বক্কর সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু ও এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, মিজানুর রহমান বাবু ও এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিলের কারণ হলো প্রয়োজনীয় ভোটারের সংখ্যা পূরণ না করা। এইভাবে পটুয়াখালী-৩ আসনে ৫ প্রার্থী নির্বাচনী মাঠে লড়বেন। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park