1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক খালে, চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট এখন ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা

ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে পৌঁছেছে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার (২০ ডিসেম্বর) সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পৌঁছেছে। সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহটি নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মর্গে নেওয়া হয়। এ সময় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন ছিল, এবং হাদির স্বজন, সহযোদ্ধা ও সহকর্মীরাও সঙ্গে ছিলেন। ভোর থেকেই শেষ শ্রদ্ধা জানানোর জন্য হাসপাতালের সামনে দূরদূরান্ত থেকে মানুষ জড়ো হন।

ময়নাতদন্ত শেষে বেলা ১১টা ৩০ মিনিটের দিকে মরদেহ গোসল ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর মরদেহটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে, যেখানে দুপুর দুইটায় হাদির জানাজা অনুষ্ঠিত হবে।

শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এর ফলে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে হামলায় গুরুতর আহত হন ওসমান হাদি। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park