1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসনিক কাজে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পিরোজপুরে বেইলি ব্রীজ ভেঙে ট্রাক খালে, চরম ভোগান্তিতে দুই পাড়ের মানুষ আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির

হাসিনার রায়ের বিরোধিতা করা শিক্ষকদের শাস্তির দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

মুজিবুর রহমান
  • প্রকাশ মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করা বিবৃতি দেওয়া শিক্ষকদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার(১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তারা বিবৃতিতে নাম থাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের দাবি করেন। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষকরা যেখানে অধ্যাপনা করার কথা,নীতি-নৈতিকতা শিখানোর কথা, সেখানে তারা স্বৈরাচার সরকাররের পক্ষ নিচ্ছে। তাঁরা শেখাচ্ছেন কিভাবে দালালি করতে হয়।যেসব শিক্ষক শেখ হাসিনার ফাঁসির রায়কে প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছেন তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, তা না হলে জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী সকলে দল মত ভুলে সবাই আবারও জুলাই এর মত কঠোর আন্দোলনের গড়ে তুলবো।’

শিক্ষার্থীরা আরও বলেন, গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনার ফাঁসির রায়ে প্রতিবাদ জানান আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা, নিরপেক্ষতা ও প্রশাসনিক মর্যাদাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে। তাদের বক্তব্য জুলাই চেতনাকে আঘাত করেছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঝুঁকি তৈরি করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা দ্রুততম সময়ে তাদের বিরুদ্ধে  সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। ’

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের কাছে স্মারকলিপি এবং বিবৃতি দেওয়া শিক্ষকদের তালিকা জমা দেন। 

উল্লেখ্য, গতকাল(১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর সেই রায়কে প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০০১ জন  শিক্ষক বিবৃতি দেয়। সেই বিবৃতিতে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৫ জনের অধিক শিক্ষকের নাম পাওয়া যায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park