1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ স্বীকৃত ও গ্রহণযোগ্য নাম: সেনাপ্রধান দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ গণগুলিবর্ষণ, নিহত ১২ কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসাইন ও স্ত্রী তামিমা শান্তিরক্ষীদের অর্জিত গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটের দায়িত্বে মৃত্যু হলে পরিবার পাবে ১০ লাখ টাকা, নতুন নীতিমালা ইসির আবারও কমলো স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট এখন ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা

সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক করছে ইসি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সশস্ত্র বাহিনীসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এতে তিন বাহিনীর প্রধানের প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিজিবি, র‍্যাব, কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত আছেন। পাশাপাশি অংশ নিয়েছেন নির্বাচন কমিশনাররা ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে। কমিশন ইতোমধ্যে অন্তত এক ডজন চ্যালেঞ্জ চিহ্নিত করেছে, যেগুলোর মধ্যে রয়েছে—

  • ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব পালনে সমন্বয়,
  • ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা,
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের সুরক্ষা,
  • আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় সাধন,
  • অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ,
  • বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা,
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও কৃত্রিম প্রযুক্তির অপব্যবহার রোধ,
  • পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা,
  • নির্বাচনকালীন সময়ে সশস্ত্র বাহিনীর মোতায়েন পরিকল্পনা,
  • অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ,
  • দুর্গম অঞ্চলে নির্বাচনী সরঞ্জাম পরিবহন,
  • ভোটগ্রহণ কর্মকর্তাদের সহায়তায় হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থা এবং ড্রোন ক্যামেরা নিষিদ্ধকরণ।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে এখনই সব প্রস্তুতি গুছিয়ে নেওয়া হচ্ছে। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে ইসির উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park