1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাধবপুরে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে বিএনপি নেতা শামীম মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কামারখন্দে সাশ্রয়ী চিকিৎসায় সুবিধাবঞ্চিতদের পাশেখোকন মেমোরিয়াল হসপিটাল ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু  ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিদেশি ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই এক দিনের ব্যবধানে কমল বিশ্ববাজারে তেলের দাম  শার্শার বসতপুরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী দেড় মাসের সন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগারে, জামিন নামঞ্জুর নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী

মাধবপুরে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে

লিটন পাঠান
  • প্রকাশ বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

হবিগঞ্জের মাধবপুরে শ্যালিকাকে (১৭) ধর্ষণের অভিযোগে দুলাভাই লেবন মিয়াকে (৪০) কারাগারে পাঠিয়েছেন আদালত। গত মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে পুলিশ তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে। এর আগে সোমবার রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফা অভিযান চালিয়ে লেবন মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত (১০-সেপ্টেম্বর) সকালে একাদশ শ্রেণিতে ভর্তি হতে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। এরপর আর ফিরে না আসায় ১৫ সেপ্টেম্বর তার বাবা মাধবপুর থানায় নিখোঁজ ডায়রি করেন। পরে ২২ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রাম থেকে ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে ভিকটিম জানায়, দুলাভাই লেবন মিয়া প্রেমের সম্পর্কের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেছে। অভিযুক্ত লেবন মিয়া চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা এবং ভিকটিমের বড় বোনের স্বামী।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ উল্লাহ জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park