1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শাহজাদপুরে নদীতে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, আটক ১ – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

শাহজাদপুরে নদীতে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, আটক ১

ফারুক হাসান কাহার
  • প্রকাশ বুধবার, ৪ মার্চ, ২০২৬

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে নদী থেকে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। বুধবার ৪ জানুয়ারি ভোর সাড়ে ৬টায় উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে করতোয়া নদীর ঘাটে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী বাদী হয়ে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দিলে শাহজাদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ এশার প্রামাণিককে আটক করেছে। অভিযুক্ত মোঃ এশার প্রামাণিক শ্রীফলতলা গ্রামের মৃত মোন্তাজ প্রামাণিকের পুত্র এবং শ্রীফলতলা খেয়াঘাটের নৌকার মাঝি।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের ভুক্তভোগী গৃহবধূ বুধবার ভোর সাড়ে ৬টার সময় বাড়ির পাশ দিয়ে বয়ে চলা করতোয়া নদী থেকে পানি আনতে যায়। পানি নিয়ে ফেরার সময় পথিমধ্যে শ্রীফলতলা খেয়াঘাটের মাঝি মোঃ এশার প্রামাণিক জোর করে নেপিয়ার ঘাসের জমিতে টেনে নিয়ে যায়। গলায় চাকু ঠেকিয়ে ধর্ষণ করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী গৃহবধূ বাড়িতে এসে পরিবারের লোকজনকে জানিয়ে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, শ্রীফলতলা গ্রামের এক গৃহবধূ ভোর সাড়ে ছয়টায় নদীতে পানি আনতে গিয়ে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নৌকার মাঝি মোঃ এশার প্রামাণিককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত এশার ধর্ষণের কথা স্বীকার করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park