1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল

কিশোরগঞ্জে পারিবারিক শান্তি- শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা

আনেয়ার হোসেন
  • প্রকাশ বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে পারিবারিক শান্তি প্রতিষ্ঠা, শিশু সুরক্ষা জোরদার এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (৩১মার্চ)সকালে কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে 

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা পর্যায়ে ধর্মীয় নেতৃবৃন্দ,স্থানীয় প্রতিনিধি ও নিকাহ রেজিস্টার (কাজী) অংশগ্রহণ করেন।এতে প্রধান অতিথির বক্তব্য দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া। আরো বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা অফিসার জাকির হোসেন, নীলফামারীর এসিও’র সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন, এপি ম্যানেজার  সাগর’ডি কস্তা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সোহানিয়া বলেন,পারিবারিক সহিংসতা রোধ,শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে সকলের সম্মিলিত উদ্যোগ একান্ত প্রয়োজন। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। এ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। এ ছাড়াও  তিনি শিশু অধিকার,পারিবারিক মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন।অংশগ্রহণকারীরা বলেন,এ ধরনের কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং পারিবারিক শান্তি ও শিশু সু-রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park